পশ্চিমবঙ্গ সরকার
Basirhat Police District
Close

বসিরহাট ও হাড়োয়া থানার মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি

বসিরহাট ও হাড়োয়া থানার মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি

বসিরহাট ও হাড়োয়া থানার মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি📍

বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে সমাজকল্যাণ ও মানবিক পুলিশিংয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো।

🔹 বসিরহাট থানায় আয়োজিত কর্মসূচিতে মোট ১২৫ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। পাশাপাশি শীতার্ত মানুষের সহায়তায় ১০০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এছাড়াও বসিরহাট থানার সক্রিয় প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়।

জনসেবায় দায়িত্বশীলতা ও উৎকৃষ্ট কাজের স্বীকৃতি স্বরূপ ৫ জন সি.ভি.এফ.-কে বিশেষভাবে প্রশংসা ও সম্মাননা প্রদান করা হয়।

🔹 হাড়োয়া থানায় অনুষ্ঠিত পৃথক এক জনসেবা কর্মসূচিতে ২০০টি শাড়ি, লুঙ্গি ও কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি থানার তৎপরতায় হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়, যা জনগণের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করেছে।

উভয় কর্মসূচিতেই উপস্থিত থেকে দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করেন—

🔹 Dr. Hossain Mehedi Rehman, IPS,মাননীয় পুলিশ সুপার, বসিরহাট পুলিশ জেলা

এছাড়াও উপস্থিত ছিলেন—

🔹 Partha Ghosh, অতিরিক্ত পুলিশ সুপার, বসিরহাট পুলিশ জেলা

🔹 Koushik Basak, মহকুমা পুলিশ আধিকারিক, মিনাখাঁ সাব ডিভিশন

🔹 Dipanjan Chatterjee, ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (সদর), বসিরহাট

এছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিক ও সংশ্লিষ্ট থানার অফিসারগণ উপস্থিত ছিলেন।