শীতের কষ্টে সুন্দরবনের মানুষের পাশে বসিরহাট পুলিশ জেলা ![]()
শীতের তীব্রতায় সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বহু দুস্থ ও অসহায় মানুষ যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, তখন মানবিক দায়িত্ববোধ থেকে তাঁদের পাশে দাঁড়াল বসিরহাট পুলিশ জেলা। মানুষের পাশে থেকে পরিষেবা প্রদান ও আস্থা গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে বসিরহাটের সন্দেশখালি থানার উদ্যোগে আয়োজিত হয় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।
এই বিশেষ কর্মসূচিতে বেড়মজুর ১ ও ২, খুলনা, জেলিয়াখালি, সন্দেশখালি ও কোড়াকাটি গ্রাম পঞ্চায়েত এলাকার ৩৫০ জন দুস্থ ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
উভয় কর্মসূচিতেই উপস্থিত থেকে দিকনির্দেশনা ও প্রেরণা প্রদান করেন—
Dr. Hossain Mehedi Rehman, IPS, মাননীয় পুলিশ সুপার, বসিরহাট পুলিশ জেলা।
এছাড়াও উপস্থিত ছিলেন—
Partha Ghosh, অতিরিক্ত পুলিশ সুপার, বসিরহাট পুলিশ জেলা।
এসডিপিও মিনাখাঁ ,
সন্দেশখালি থানার পুলিশ আধিকারিক ও কর্মীবৃন্দ ও জনপ্রতিনিধি ।
শীতবস্ত্র বিতরণের পাশাপাশি এদিন মানবিকতার আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করে সন্দেশখালি থানা। হারিয়ে যাওয়া মোবাইল সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে উদ্ধার হওয়া ২৬টি মোবাইল ফোন যথাযথ যাচাইয়ের পর প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। হারানো সম্পত্তি ফিরে পেয়ে সাধারণ মানুষ পুলিশের প্রতি তাঁদের আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় হয়েছে বলে জানান।