আজ ৫ই জুন 'বিশ্ব পরিবেশ দিবস' উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের ১ কোটি গাছ লাগানোর মহৎ লক্ষ্যে শামিল হলো বসিরহাট পুলিশ জেলা। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার (SP) অলকনন্দা ভাওয়াল, আইপিএস মহোদয়া নিজে চারাগাছ রোপণ করে আজ বসিরহাট পুলিশ জেলায় এই আবেগঘন ‘একটি গাছ মায়ের নামে’ প্রকল্পের শুভ সূচনা করেন। একই সাথে প্রতিটি থানা এলাকায় সিনিয়র ও অন্যান্য পুলিশ অফিসার গণ অত্যন্ত নিষ্ঠার সাথে এই মহৎ প্রকল্পে শামিল হন।